Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত 

BN DESK
23 August 2024, 03:54 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত 

নিউজ ডেস্ক:  ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-পাথরঘাটা রুটে বন্ধ ছিল যান চলাচল। 

শুক্রবার (২৩ আগস্ট) সকালে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস বৈশালী ক্ল্যাসিক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে ১৫ যাত্রী আহত হয়েছে। 

অপরদিকে ঢাকা-পাথরঘাটা রুটের কাঠালিয়ার আমুয়া তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিব পরিবহনের একটি ঢাকাগামী বাস ব্রিজের রেলিংয়ে উঠে গিয়ে অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা-ঢাকা রুটে যান চলাচল বন্ধ রয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার শিকার বাস দুটি উদ্ধারে কাজ চলছে। তবে ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাকসহ বড় গাড়ি চলাচল বন্ধ ছিল। 

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, রাজাপুরের নৈকাঠি পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস থেকে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তারা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। 

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, রেকার খবর দেওয়া হয়েছে। বাসটিকে পুকুর থেকে তোলার পর নিশ্চিত হওয়া যাবে নিচে কেউ আছে কিনা, তবে কেউ নিখোঁজ বা নিহত নেই। 

কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, কাঠালিয়ার আমুয়া তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিব পরিবহনের একটি ঢাকাগামী বাস ব্রিজের রেলিংয়ে উঠে গিয়ে অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাকসহ বড় গাড়ি বন্ধ রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে পৃথক দুটি বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত 

B
BN DESK | 23 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার