Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৌরীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, তরুণী নিহত

BN DESK
04 September 2026, 03:31 PM পড়তে ১ মিনিট
গৌরীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, তরুণী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: গৌরীপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

 বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে অচিন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম শেফালী (২৩)। তিনি হালুয়াঘাট উপজেলার জুয়েল মিয়ার মেয়ে।

দুর্ঘটনায় আহতেরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেলিম (৩৫), রিয়েল (১৮), দুর্গাপুর উপজেলার শামীম (৩০), রেহানা (২২) ও গৌরীপুর উপজেলার কোণাপাড়া গ্রামের অন্তর (২১)। সেলিম ও অন্তরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে পথচারীরা আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ পর শেফালী মারা যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গৌরীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, তরুণী নিহত

B
BN DESK | 20 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার