Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিজিবির অভিযানে এপ্রিলে ১৩৪ কোটি ৩৬ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ

BN DESK
08 May 2024, 09:14 PM পড়তে ১ মিনিট
বিজিবির অভিযানে এপ্রিলে ১৩৪ কোটি ৩৬ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৪ কোটি ৩৬ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম (পিবিজিএমএস) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১২ কেজি ৪০ গ্রাম স্বর্ণ, ৭০৪ গ্রাম রূপা, ১,৯০,২২৪টি কসমেটিক্স সামগ্রী, ৫১৫টি ইমিটেশন গহনা, ৭,০৪১টি শাড়ী, ১০,৩৬৭টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ১,০০৫ ঘনফুট কাঠ, ১,০৪৮ কেজি চা পাতা, ১২,৯০০ কেজি কয়লা, ৩৮ কেজি ৪০০ গ্রাম কচ্ছপের হাড়, ১টি কষ্টি পাথরের মূর্তি, ২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ৩টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩টি মাহেন্দ্র/ট্রাক্টর, ১৫টি নৌকা, ২৩টি সিএনজি/ইজিবাইক, ৬৩টি মোটরসাইকেল এবং ১১টি বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৫টি পিস্তল, ১টি রাইফেল, ৪টি সকল প্রকার গান, ৪টি ম্যাগাজিন এবং ৪৯ রাউন্ড গুলি।

এ ছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯,০৫,৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৩১১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩২.৭৯৩ কেজি হেরোইন, ১১,০৮৩ বোতল ফেনসিডিল, ২০,৯০০ বোতল বিদেশি মদ, ৬০৩ লিটার বাংলা মদ, ১,০৮৮ ক্যান বিয়ার, ১,১১৬ কেজি গাঁজা, ৫১,১৫০টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২,৪৪২ বোতল ইস্কাফ সিরাপ, ৬.৮৮০ কেজি কোকেন, ১,৫২০ বোতল এমকেডিল/কফিডিল, ৪,৫৬,৭৯১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৮৯৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৫৬,৬৬০টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১১ জন বাংলাদেশি নাগরিক, ৫ জন ভারতীয় নাগরিক এবং ২৯৭ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বিজিবির অভিযানে এপ্রিলে ১৩৪ কোটি ৩৬ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ

B
BN DESK | 08 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার