Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী নারী নিহত

BN DESK
27 July 2024, 03:40 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী নারী নিহত

মেহেরেপুররে গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার ধাক্কায় নাছিরন খাতুন (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হযেছে।  

শনিবার (২৭ জুলাই) সকাল ৯টায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।।

নিহত নাছিরন খাতুন গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মধ্য পাড়ার মৃত আব্দুল মোতালেবের মেয়ে।

গ্রামবাসী জানান, মেহেরেপুর-কুষ্টিয়া সড়করে চোঁখতোলার জোড়পুকুরিয়া বাজারে যাওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার নাছিরনকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে বামন্দী ফায়ার সার্ভিসেরকর্মীরা এসে নাছিরনের মৃতদেহ উদ্ধার করে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বারসহ চালককে পুলশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী নারী নিহত

B
BN DESK | 27 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার