Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট কারাগারে কয়েদির ঝুলন্ত লাশ

BN DESK
02 September 2026, 03:05 PM পড়তে ১ মিনিট
সিলেট কারাগারে কয়েদির ঝুলন্ত লাশ

সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মো. ইউনুস আলী (২২) নামের ওই কয়েদি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ৬ মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত ছিলেন। সোমবার কারাগারের একটি ওয়ার্ড থেকে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনূছ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

এদিকে, এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং একজন ‘সহকারী হেড ওয়ার্ড’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট কারাগারে কয়েদির ঝুলন্ত লাশ

B
BN DESK | 03 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার