Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অগ্নিসংযোগ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 02:46 AM পড়তে ১ মিনিট
অগ্নিসংযোগ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক: বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় ঝিনাইদহ জেলা সদর উপজেলার মহিষাকুন্ডু এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে র‌্যাব-৬ তাকে গ্রেপ্তার করে। 

রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমের ছোট ভাই। 

ঝিনাইদহ র‌্যাব-৬ এর মেজর নাঈম আহমেদ জানান, নাশকতা মামলার আসামি রেজাউল মহিষাকুন্ডু এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়। 

তিনি আরও জানান, রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি চাকরি দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারণাসহ বহু অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

অগ্নিসংযোগ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 10 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার