Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাসিবুর রহমান তুহিন বিশ্বাসকে গ্রেফতার

BN DESK
21 October 2024, 04:35 PM পড়তে ১ মিনিট
সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাসিবুর রহমান তুহিন বিশ্বাসকে গ্রেফতার

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের (ইলেক্ট্রনিক্স) সাবেক ডিলার“বিশ্বাস ইলেকট্রনিক্স” (মিরপুর-কুষ্টিয়া) এর মালিক মোঃ হাসিবুর রহমান তুহিন বিশ্বাসকে ব্যবসার নামে অর্থ আত্মসাতের মামলায়  আটক  করা হয়েছে।  তিনি  কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ বাজারের মৃত সাইদুর রহমান বিশ্বাস এর ছেলে। 

জানা যায়, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সাথে ব্যবসা করা কালীন সময়ে কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতে সিআর মামলা নং-১২৭/২০, ধারা-১৩৮ এন আই এ্যাক্ট দায়ের করা হয়। উক্ত মামলাটি দায়রা মামলা নং-২৭৬২/২১ হিসেবে ঢাকা মহানগর পরিবেশ আদালতে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত ৩১/১০/২০২৩ তারিখে আসামি মোঃ হাসিবুর রহমান তুহিন বিশ্বাসের বিরুদ্ধে ৬ (ছয়) কোটি টাকা অর্থদন্ড এবং ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। কুষ্টিয়া জেলাধীন মিরপুর থানা পুলিশ গত ২০/১০/২৪ তারিখে সাজাপ্রাপ্ত উক্ত আসামী মোঃ হাসিবুর রহমান তুহিন বিশ্বাসকে গ্রেফতার করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাসিবুর রহমান তুহিন বিশ্বাসকে গ্রেফতার

B
BN DESK | 21 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার