Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে এবার জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে চারগুণ

BN DESK
02 September 2026, 03:04 PM পড়তে ১ মিনিট
সিলেটে এবার জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে চারগুণ

এবার সিলেট বোর্ডে এইচএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ দুটোই বেড়েছে। তবে গতবছরের চেয়ে জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে চারগুণ। এবছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ৪ হাজার ৪৯০টি। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৭০৪ জন। আর এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, আইসিটি বিষয়ে পরীক্ষা ভালো হওয়ায় জিপিএ-৫ ও পাসের হার দুটোই বেড়েছে। এছাড়া এবছর পরীক্ষাও হয়েছে কম বিষয়ে।

 

সিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১৬৫ জন। পাস করেছে ৭১ হাজার ১২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ৩৫১ ছেলে এবং ৪২ হাজার ৬৬১ মেয়ে।

জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। এরমধ্যে দুই হাজার ৮৬৯ ছেলে এবং ৩ হাজার ৮২৯ জন মেয়ে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে এবার জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে চারগুণ

B
BN DESK | 15 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার