Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গৌরনদীর সাবেক মেয়র হারিছুর ৫ দিনের রিমান্ডে

BN DESK
10 October 2025, 09:28 AM পড়তে ১ মিনিট
গৌরনদীর সাবেক মেয়র হারিছুর ৫ দিনের রিমান্ডে

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।এর আগে আজ সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, হারিছের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা রুজু হয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের দায়ের করা মামলাগুলোতে হারিছকে প্রধান আসামি করা হয়েছে। আজ তাকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তবে যে মামলায় হারিছকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার। হয়রানি করতেই এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে হারিছের শারীরিক অবস্থা ভালো নেই আদালতকে এমনটা জানালে স্বাস্থ্য পরীক্ষায় তাকে সুস্থ পাওয়া যায়, তবেই রিমান্ডে নেওয়ার কথা জানান আদালত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

গৌরনদীর সাবেক মেয়র হারিছুর ৫ দিনের রিমান্ডে

B
BN DESK | 29 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার