Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উজিরপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু 

BN DESK
17 August 2024, 05:38 PM পড়তে ১ মিনিট
উজিরপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু 

নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন হালদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ।

এর আগে শনিবার ভোরে আড়াইটার দিকে ওই গণপিটুনির ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ওসি মো. জাফর আহম্মেদ বলেন, সুমন হাওলাদার ও ভক্তসহ ২/৩ জন মিলে গেল রাত আড়াইটার দিকে সুলতান মহুরির অটোগাড়ির গ্যারেজে চুরি করতে যায়। এসময় গ্যারেজের বেড়া ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পাহারাদার চিৎকার দেয়।  

তিনি বলেন, ওই এলাকায় আগে থেকেই লোকজন রাত্রিকালীন পাহারা দিয়ে আসছিল, যারা গ্যারেজের পাহারাদারের চিৎকারে এগিয়ে এসে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে সুমন হালদার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং তার সাথে থাকা ভক্ত নামে আরেকজন গুরুতর আহত হয়। ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় আটক নেই জানিয়ে ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত করার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে, সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

উজিরপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু 

B
BN DESK | 17 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার