Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লাইনচ্যুতের ১০ ঘণ্টা পর তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার উদ্ধার; শুরু রেল চলাচল 

BN DESK
03 September 2026, 02:55 AM পড়তে ১ মিনিট
লাইনচ্যুতের ১০ ঘণ্টা পর তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার উদ্ধার; শুরু রেল চলাচল 

নিউজ ডেস্ক: খুলনার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে ডাউন সিগন্যাল পয়েন্টে তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুতের ঘটনার ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে সারা দেশের সঙ্গে খুলনার রেল চলাচল শুরু হয়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টানা ১০ ঘণ্টা পর উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। এখন সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক।

এর আগে,  ঢাকা থেকে ৩২টি খালি ট্যাংকার নিয়ে একটি ট্রেন মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে খুলনা যাচ্ছিল। রাত আনুমানিক তিনটার দিকে আনসারবাড়িয়া স্টেশনের অদূরে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টের কাছে ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন যাত্রীবাহী ট্রেনের শতশত যাত্রী। এ সময় যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায়। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

লাইনচ্যুতের ১০ ঘণ্টা পর তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার উদ্ধার; শুরু রেল চলাচল 

B
BN DESK | 23 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার