Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শাবিতে খনন করা লেকে শ্রমিকের লাশ

BN DESK
02 September 2026, 02:52 PM পড়তে ১ মিনিট
শাবিতে খনন করা লেকে শ্রমিকের লাশ

সিলেট প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খনন করা লেক থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্টের পাশের লেকে লাশটি পাওয়া যায় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী জানান। মৃত আলমগীর মিয়া (৩৫) নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে৷

প্রক্টর কামরুজ্জামান বলেন, “ফুড কোর্টের পাশে লেকের উন্নয়নের কাজ করছিলেন আলমগীর। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে।”

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান প্রক্টর।

ফুড কোর্টের একটি দোকানের একজন কর্মচারী জানান, বেলা সাড়ে ১২টার দিকে তার দোকান থেকে খাবার পানি নিয়েছিলেন আলমগীর। লেকে তিনি কাজ করছিলেন। হঠাৎ দুপুর ১টার দিকে লেকে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখেন তিনি।

এ দিকে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “নিহতের শ্রমিকের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।”

এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমেদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

শ্রমিকের মৃত্যুতে তদারকির কোনো অভাব ছিল কী- না এমন প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব।”

 

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

শাবিতে খনন করা লেকে শ্রমিকের লাশ

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার