Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

BN DESK
18 April 2024, 10:05 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাওরে পাকা বোরো জমির ধান হাঁসে খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। 
নিহত ব্যক্তির নাম নোয়াব আলী (৫৮)। তিনি তেরহাল গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে। 
এর আগে বুধবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুরখুল হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে জুবুরখুল হাওরে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে তেরহাল গ্রামের নোয়াব আলী ও তাজুল ইসলাম গংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজনই আহত হন এবং নোয়াব আলীকে পানিতে চুবান প্রতিপক্ষরা। তখন হাওরে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মারামারি বন্ধ করে পরবর্তীতে বিচার সালিশ হবে মর্মে আশ্বস্ত করেন। এরপর আহত নোয়াব আলীর শরীরে আঘাতের বাহ্যিক কোনো চিহ্ন না থাকায় নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন। সকালে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

B
BN DESK | 18 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার