Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেবরের হাতে ভাবি খুন, আরও দুই ভাবি গুরুতর আহত

BN DESK
01 June 2024, 10:48 PM পড়তে ১ মিনিট
দেবরের হাতে ভাবি খুন, আরও দুই ভাবি গুরুতর আহত

সুনামগঞ্জ  প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের বিশম্ভরপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন। আহত দুজনও সম্পর্কে ওই যুবকের ভাবি। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিশম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ স্বপ্না বেগম আম্বিয়া গ্রামের নবাব মিয়ার স্ত্রী। এ ঘটনায় মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগম নামের আরও দুজন আহত হয়। পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আইনুল হক আম্বিয়া গ্রামের জামাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আম্বিয়া গ্রামের জামাল মিয়ার ছেলে আইনুল হক। তার সঙ্গে তার ভাইদের স্ত্রীদের সঙ্গে ঝগড়া ছিল। শনিবার বেলা ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে তার তিন ভাবিকে ছুরিকাঘাত করে আইনুল। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বপ্না বেগম। অন্য দুই ভাবি মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শ্যামল বণিক বললেন, ‘পারিবারিক কলহের জের ধরে জামাল মিয়ার ছেলে আইনুল তার তিন ভাবিকে ছুরিকাঘাত করেছে। এর মধ্যে একজন নিহত হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আইনুল মানসিক ভারসাম্যহীন। গ্রেফতারের পর এ বিষয়ে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

দেবরের হাতে ভাবি খুন, আরও দুই ভাবি গুরুতর আহত

B
BN DESK | 01 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার