Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুক্তাগাছার পৌর মেয়র ও উপজেলা আ.লীগ নেতা, ঢাকায় গ্রেপ্তার 

BN DESK
09 October 2024, 12:53 PM পড়তে ১ মিনিট
মুক্তাগাছার পৌর মেয়র ও উপজেলা আ.লীগ নেতা, ঢাকায় গ্রেপ্তার 

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের সাবেক পৌর মেয়র ও মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারকে (৫৮) হত্যাসহ ৮ মামলায় গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৮ অক্টোরব) রাতে ময়মনসিংহ র‌্যাব-১৪’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ওই দিন ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪’র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আলও বলেন, বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুসসহ নানান অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ওই সব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মুক্তাগাছার পৌর মেয়র ও উপজেলা আ.লীগ নেতা, ঢাকায় গ্রেপ্তার 

B
BN DESK | 09 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার