Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোবাইল হাতে খাবার খেলে আপনিও হতে পারেন ডায়াবেটিসের স্বীকার!

BN DESK
02 September 2026, 11:03 PM পড়তে ১ মিনিট
মোবাইল হাতে খাবার খেলে আপনিও হতে পারেন ডায়াবেটিসের স্বীকার!

মোবাইল এখন হয়েছে আমাদের নিত্য দিনের সঙ্গী। কেউ কেউ তো সকাল, দুপুর বা রাতের খাবার খাওয়ার সময়ও মোবাইল ফোন হাতছাড়া করতে চায় না। এই কারণে তারা বেশি সময় ধরে খাবার খেতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভ্যাস স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। এমনটা করা মানে নিজেই রোগকে আমন্ত্রণ জানানো। যেমন-

১.খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করলে খাবার সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় না। এই কারণে ওজন বাড়তে থাকে। এই অবস্থায় মেটাবলিজম ধীরগতির কারণে, ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

২. খাওয়ার সময় ফোন ব্যবহার করলে পুরো মনোযোগ ফোনেই থাকে। এই কারণে, আপনি আপনার খিদের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন। অতিরিক্ত খাওয়ার কারণে স্থূলতার সমস্যা বাড়তে পারে। স্থূলতা বৃদ্ধির কারণে শরীরে নানা রোগের প্রকোপ দেখা দেয়। 

৩. খাবার খাওয়ার সময় সব মনোযোগ ফোন ব্যবহারের দিকে থাকে। এ কারণে, খাবার সঠিকভাবে চিবানো হয় না এবং সরাসরি গিলে ফেলা হয়। তাই খাবার হজম হয় না এবং হজমের সমস্যা হতে পারে। পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

মোবাইল হাতে খাবার খেলে আপনিও হতে পারেন ডায়াবেটিসের স্বীকার!

B
BN DESK | 22 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার