Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

BN DESK
02 September 2026, 03:05 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাক থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ী, থান কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে বিজিবি।

আজ শুক্রবার  (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের জগদীশপুর এলাকায় বালু ভর্তি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে  ১৯০০ পিস শাড়ি, ২০হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২ পিস ক্লোপ-জি ক্রীম আটক করে। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য তিন কোটি পঞ্চাশ লাখ টাকা।


আটককৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী । 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

B
BN DESK | 04 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার