Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
16 October 2024, 06:47 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের এলজিইডি ভবনের সামনের সড়ক থেকে মো. বাদল শেখকে আটক করে। বাদল শেখ পিরোজপুরের এজাজপুর গ্রামের সোবাহান শেখের পুত্র।

ডিবির ওসি মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের প্রবেশদ্বার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনাকালে সন্দেহ হওয়ায় মো. বাদল শেখকে আটক করা হয়। পরে জনসম্মুখে তার দেহ তল্লাশি চালিয়ে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 16 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার