Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেলে লরির ধাক্কা, কলেজছাত্র নিহত

BN DESK
04 September 2026, 05:10 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেলে লরির ধাক্কা,  কলেজছাত্র নিহত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আল মামুন রাব্বী (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরাফাত নামে অন্য এক কলেজছাত্র আহত হন। নিহত আল মামুন রাব্বী উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা নামাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এছাড়া গুরুতর আহত আরাফাত একই এলাকার শরিফুল ইসলাম মিল্টনের ছেলে। তারা দুজনই আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার গফরগাঁও-রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে মোটরসাইকেলে আল মামুন রাব্বী ও আরাফাত প্রাইভেট পড়তে গফরগাঁও পৌর শহরে আসেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ময়নার মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লরি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাব্বী ও আরাফাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আল মামুন রাব্বীকে মৃত ঘোষণা করেন। আহত আরাফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গফরগাঁও থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মোটরসাইকেলে লরির ধাক্কা, কলেজছাত্র নিহত

B
BN DESK | 22 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার