Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর 

BN DESK
09 June 2024, 01:49 PM পড়তে ১ মিনিট
বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর 

মফস্বল ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (৯ জুন) সকালে স্বরূপকাঠী-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি বাস তার বহনকরা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এসময় তারা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। বাসের বেপরোয়া গতির কারণেই মোটরসাইকেল আরোহী দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশের এসআই মো. পনির খান জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর 

B
BN DESK | 09 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার