বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার মামুন হাওলাদার নামে এক ব্যক্তিকে বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মামুন (২৮) উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়কাঠি গ্রামের বাসিন্দা সামসুল উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে ১৬ এপ্রিল কৌশলে তাকে অপহরণ করে মামুন। পরে কিশোরীকে বাকেরগঞ্জ উপজেলার রবিপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় মামুন। সেখানে ভুক্তভোগীকে আটকে রেখে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বানারীপাড়া থানায় প্রথমে জিডি, পরে মামলা করেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশ বাকেরগঞ্জ থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও মামুন হাওলাদারকে গ্রেফতার করে। আসামি মামুনের স্ত্রী ও ৭ বছরের মেয়ে রয়েছে।
বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান, আসামি মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ-ধর্ষণ, গ্রেফতার ১
BN DESK
03 September 2026, 10:13 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
রাতে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া, সকালে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ
ভোলায় মসজিদের খতিবকে হত্যা: জড়িতদের বিচারের দাবিতে ৩ কর্মসূচি ঘোষণা
হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের যাবজ্জীবন
নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সমুদ্রযাত্রায় দেরি হওয়ায় ট্রলার মালিকের পিটুনিতে জেলে নিহত