Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দশ দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ডলার

BN DESK
13 May 2024, 04:06 PM পড়তে ১ মিনিট
দশ দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৩৭ লাখ ডলার। রোববার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে দেখা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৩৯ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ডলার আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ লাখ ৮৪ হাজার ডলার। দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ১০ দিনে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। এসময় ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া প্রবাসী আয় সিটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার ডলার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ৩ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে। 

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে  ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার এবং এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

দশ দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ডলার

B
BN DESK | 13 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার