Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে হয়রানি, যুবকের কারাদন্ড 

BN DESK
03 September 2026, 02:11 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় নারী চিকিৎসককে হয়রানি, যুবকের কারাদন্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ওবায়দুল্লাহ এ আদেশ দেন। পরে দন্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়। 
দন্ডপ্রাপ্ত সাগর হোসেন উপজেলার সদর ইউনিয়নের বিপ্লব হোসেনের ছেলে। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। দীর্ঘ দিন ধরেই ওই যুবক আমাদের এই নারী চিকিৎসককে হয়রানি করে আসছিল। এর আগে ওই যুবককে কয়েকবার সতর্ক করা হয়েছে।’ 
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ  বলেন, ‘হাসপাতালের এক নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন নামে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় নারী চিকিৎসককে হয়রানি, যুবকের কারাদন্ড 

B
BN DESK | 25 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার