Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোরেলগঞ্জে পুল ভেঙে পড়ে ৫ নারী শ্রমিক আহত

BN DESK
03 September 2026, 02:36 AM পড়তে ১ মিনিট
মোরেলগঞ্জে পুল ভেঙে পড়ে  ৫ নারী শ্রমিক আহত

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটর মোরেলগঞ্জে একটি কাঠের পুল পারাপারের সময় ভেঙে পড়ায় ওই পুলের উপর থাকা ৫ জন নারী শ্রমিক খালে পড়ে আহত হয়েছেন। রোববার বেলা ৮ টার দিকে জিউধরা গ্রামের মান্নান হাওলাদারের বাড়ির সামনের কাঠের পুলটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন সোমা রানী (৪২), স্বপ্না রানী (৩৮), ইতি রানী (৪০), কবিতা রানী (৪০) ও হাসি রানী (৩৮)। এদের মধ্যে গুরুতর আহত সোমা রানীকে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন দলনেতা পলি আক্তার বলেন, সকালে কাজের উদ্দেশে যাওয়া ৫ জন নারী শ্রমিক পুলের ওপর উঠলে পুলটি ভেঙ্গে পড়ে। এতে মধ্য বয়সী ওই নারী শ্রমিকরা আহত হন। একজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে। পুলটি মেরামতের জন্য দ্রুত পদক্ষেপে গ্রহন করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মোরেলগঞ্জে পুল ভেঙে পড়ে ৫ নারী শ্রমিক আহত

B
BN DESK | 12 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার