Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটির ভারতীয় পণ্য জব্দ

BN DESK
02 October 2024, 04:12 PM পড়তে ১ মিনিট
সিলেট সীমান্তে প্রায় দেড় কোটির ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক:  সিলেট সীমান্তে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (০২ অক্টোবর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সোনাটিলা এবং প্রতাপপুরসহ অন্যান্য জায়গা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বেশ কিছু ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে। এর মধ্যে ছিল চিনি ৪৩ হাজার ১৫০ কেজি, ভারতীয় ফেস ক্রিম ২ হাজার ৫৯২ পিস, সানগ্লাস ১ হাজার ৪৫৮ পিস, শাড়ি ৫৯ পিছ, ফেস ওয়াশ ৭৬৬ পিস, ইনস্ট্যান্ট চা ৭৫ কেজি, মদ ১৪২ বোতল এবং বাংলাদেশি রসুন ৩ হাজার ৮০০ কেজি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটির ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 02 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার