Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীপুরে নবী করিম সা: সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদ ,আটক ১

BN DESK
03 September 2026, 02:19 AM পড়তে ১ মিনিট
শ্রীপুরে নবী করিম সা: সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদ ,আটক ১

মাগুরা প্রতিনিধি : শ্রীপুরে হযরত মোহাম্মদ সা:  সম্পর্কে কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষুদ্ধ জনগন কতৃক পুলিশের পিকআপ ঘেরাও  করে অভিযুক্ত ব্যাক্তির ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ ব্যাপরে অভিযুক্ত জয়ন্ত নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সংঘবদ্ধ হয়ে উপজেলার আম্বলসার ইউনিয়নের কোদলা গ্রামে বিক্ষোভ প্রদর্শন করে। বিপুল সংখ্যক জনগনের বিক্ষোভ নিরসন করতে পুলিশকে হীমসীম খেতে হয়। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল,   অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল দেবাশীষ কর্মকার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাসমীম আলম, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শরিয়ত উল্লাহ রাজন ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জনগনকে আশ্বস্থ করে শান্ত করার চেষ্টা করে। তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা মম্ভব হয়নি। আটক জয়ন্ত একই ইউনিয়নের রামচন্দ্রপুর গামের বাসিন্দা। সে হযরত মোহাম্মদ সা: এর সম্পর্কে কুটিক্তি করে  মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে বলে বিক্ষোভকারীরা জানান।

এলাকা: খুলনা মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শ্রীপুরে নবী করিম সা: সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদ ,আটক ১

B
BN DESK | 19 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার