Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

BN DESK
31 May 2024, 09:13 PM পড়তে ১ মিনিট
জামালপুরে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দুরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য। 
জামালপুর ডিবি’র অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের দু’টি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সঙ্গে মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

B
BN DESK | 31 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার