Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় ক্ষেতে কীটনাশক ছিটিয়ে অসুস্থ কৃষকের মৃত্যু

BN DESK
01 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট
ভোলায় ক্ষেতে কীটনাশক ছিটিয়ে অসুস্থ কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক: ভোলায় ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে ক্ষেতে কীটনাশক ছিটিয়ে অসুস্থ মো. হাসান সাজি (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত হাসান সাজি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামের মো. আব্দুল হাসেম সাজির ছেলে। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, হাসান সাজি দক্ষিণ বালিয়া গ্রামে শিমের চাষ করেন। তার ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে তিনি সোমবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত শিম ক্ষেতে কীটনাশক দেন। কীটনাশক দিয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার কিছুক্ষণ পর বমি করতে থাকলে তার পরিবারের সদস্যরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় ক্ষেতে কীটনাশক ছিটিয়ে অসুস্থ কৃষকের মৃত্যু

B
BN DESK | 24 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার