Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

BN DESK
03 September 2026, 10:13 PM পড়তে ১ মিনিট
বরিশালে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

বরিশালের বাকেরগঞ্জে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চার বছরের শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলার চালক মো. সাইদুল ইসলাম (৪০) ও থ্রি হুইলারের যাত্রী একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের চার বছরের শিশু জায়ান। এছাড়া দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু, তার স্ত্রীসহ হাফেজ মিজান ও কাওসার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আহতদের মধ্যে জায়ানের মায়ের অবস্থা শঙ্কটাপন্ন।

এলাকা: বরিশাল বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

B
BN DESK | 14 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার