Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অ-গ্নি-সংযোগ

BN DESK
06 August 2024, 12:32 PM পড়তে ১ মিনিট
ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অ-গ্নি-সংযোগ

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে আন্দোলনকারীরা।  

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে আন্দোলনকারীরা তার বাড়িতে হামলা চালায়। তবে ওই সময় তার বাসভবন বন্ধ ছিল। ওই ঘরে থাকতেন কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে স্বপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান।  

এরআগে, বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে আগুন দেয় আন্দোলনকারীরা। এছাড়াও কোম্পানীগঞ্জে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযাগের ঘটনা ঘটায় আন্দোলনকারীরা।  

এবিষয়ে জানতে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মোবাইলফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

এলাকা: খুলনা খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অ-গ্নি-সংযোগ

B
BN DESK | 06 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার