Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনে বনদস্যুরা অপহরণ করেছে জেলে

BN DESK
02 September 2026, 05:13 AM পড়তে ১ মিনিট
সুন্দরবনে বনদস্যুরা অপহরণ করেছে জেলে

নিউজ ডেস্ক: সুন্দরবনে কুচখালী এলাকা থেকে সফিকুল ইসলাম নামে এক জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যুরা।

অপহৃত সফিকুল শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু।

অপহৃত সফিকুলের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, নদীতে মাছ ধরার উদ্দেশ্যে সফিকুলসহ আরও কয়েকজন সুন্দরবনে যান। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের কুচখালী এলাকায় পৌঁছালে বনদস্যুর কবলে পড়েন তারা৷ ওই সময় সফিকুলের অন্যান্য সঙ্গীরা পালিয়ে আসতে পারলেও সফিকুল পালাতে পারেননি। তাকে বনদস্যুরা ধরে নিয়ে চলে যান।

তিনি আরও বলেন, এটা নতুন কোনো বাহিনী, নাকি পুরাতন সে ব্যাপারে আমরা এখনো জানতে পারিনি। তবে জেনেছি এরইমধ্যে বনদস্যুরা অপহৃত জেলের পরিবারে যোগাযোগ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ ফরেস্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

এ ব্যাপারে কৈখালী ফরেস্ট কর্মকর্তা দ্বীপ কুমার জানান, লোকমুখে বিষয়টি জেনেছেন তিনি। তবে এখনো পর্যন্ত অপহৃত জেলের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ। এজন্য সুন্দরবন প্রবেশে সব ধরনের পাস বন্ধ করা হয়েছে। এতে করে কারা মাছ ধরতে যাচ্ছে সেটা বনবিভাগের জানা নেই।

তিনি বলেন, বিষয়টি জানার পর থেকে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি এটা অপহরণ নাকি ভিন্ন কিছু সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনে বনদস্যুরা অপহরণ করেছে জেলে

B
BN DESK | 22 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার