Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বড়দের কিছু আচরণই শিশুর আত্মবিশ্বাস কমায় 

BN DESK
02 September 2026, 11:17 PM পড়তে ১ মিনিট
বড়দের কিছু আচরণই শিশুর আত্মবিশ্বাস কমায় 

আপনি জানেন কি, বড়দের কিছু কিছু আচরণ এবং ব্যবহার শিশুদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারে। অনেকেই আমরা বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেই না। তবে এ থেকে শিশুরাই ক্ষতির সম্মুখিন হয়। 
 যেমন-

প্রয়োজন ছাড়া সমালোচনা: যখন কোনো শিশুকে বারবার তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয় তখন সে নিজের সম্পর্কে দ্বিধাবোধ করে। নতুন কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পায়। শিশু কী ভুল করেছে তা না বলে তার উন্নতির জন্য তাকে উৎসাহ দিন।


অতিরিক্ত অধিকারবোধ: সন্তানকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে বাবা-মা ঢাল হয়ে দাঁড়াবেন এটাই স্বাভাবিক। তবে সন্তানকে নিয়ে অতিরিক্ত অধিকারবোধ দেখালে তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়। যদি বাচ্চাদের ঝুঁকি নিতে না দেন বা নতুন কিছু করার অনুমতি না দেন তাহলে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পাবে। 

অতিরিক্ত আশা করা : অনেক বাবা-মাই আছেন সন্তানের কাছে মাত্রারিক্ত আশা করেন। যদি সন্তান বুঝতে পারে সে কখনই বাবা-মায়ের আশা পূরণ করতে পারবে না তখন সে মানসিক চাপে ভূগবে। সেই সঙ্গে আত্মবিশ্বাস হারাবে। 


তুলনা করা : শিশুকে তার ভাইবোনের সঙ্গে, বন্ধুদের সঙ্গে তুলনা করলে সে আত্মবিশ্বাস হারাতে পারে। তার মধ্যে হিংসা তৈরি হবে। নিজেকে ছোট মনে করবে। 

আবেগকে গুরুত্ব না দেওয়া : শিশুদের মন বুঝতে হবে এবং তার আবেগকে সমর্থন দিতে হবে। যখন তাদের আবেগ উপেক্ষা করা হয় তখন তারা নিরাপত্তাহীনতায় ভোগে। তাদের কথা শুনলে এবং আবেগকে গুরুত্ব দিলে আত্মবিশ্বাস বাড়ে।  

ভুল করলেই শাস্তি নয় : শিশুরা ভুল করতেই পারে। এজন্য তাকে কঠিন শাস্তি দিলে তার আত্মবিশ্বাস নষ্ট হয়। ভুল হলে শাস্তি দেয়ার পরিবর্তে তাকে শেখার সুযোগ দিন। 

অতিরিক্ত শাসন আর বিধিনিষেধ : শিশুদের কাছে আপনি কি চান তা তাকে বুঝিয়ে বলুন। তবে অতিরিক্ত শাসন আর বিধিনিষেধ আরোপ করবেন না। এমন আচরণ তার মধ্যে দ্বিধা আর নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

বড়দের কিছু আচরণই শিশুর আত্মবিশ্বাস কমায় 

B
BN DESK | 24 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার