Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় লেকে ডুবে পর্যটকের মৃত্যু

BN DESK
02 June 2024, 09:13 PM পড়তে ১ মিনিট
নেত্রকোণায় লেকে ডুবে পর্যটকের মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুরে সাদা মাটি পাহাড়ের নীল পানির লেকে গোসলে নেমে সুমন মিয়া নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সুমন মিয়া গাজীপুরের শ্রীপুর থানার গরগরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান, প্রায় ২৫ জন পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে পর্যটন এলাকা দুর্গাপুরের সাদামাটির পাহাড় দেখতে আসেন সুমন। দুপুরের দিকে নীল পানির লেকে গোসল করতে নামেন সুমনসহ আরও কয়েকজন। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে পানির নিচে তলিয়ে যান সুমন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। প্রায় আধা ঘণ্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

 

এসআই আরও জানান, হাসপাতালে মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় লেকে ডুবে পর্যটকের মৃত্যু

B
BN DESK | 02 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার