Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে ১২শত বোতল ফেনসিডিলসহ পুলিশের এসআই আটক 

BN DESK
03 September 2026, 02:46 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে ১২শত বোতল ফেনসিডিলসহ পুলিশের এসআই আটক 

নিউজ ডেস্ক:  ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশের এক এসআইসহ ৩ জনকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব-৬।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এইআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেসময় প্রাইভেটকারে পাচারের সময় এক হাজার ২০১ বোতল ফেনসিডিলসহ ওই ৩ জনকে আটক করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে ১২শত বোতল ফেনসিডিলসহ পুলিশের এসআই আটক 

B
BN DESK | 17 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার