Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় নির্বাচন পরবর্তী সংঘাতে ভাইয়ের হাতে ভাই খুন

BN DESK
01 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট
ভোলায় নির্বাচন পরবর্তী সংঘাতে ভাইয়ের হাতে ভাই খুন

ভোলা প্রতিনিধি : ভোলায় নির্বাচন পরবর্তী সহিংতায় আব্দুল মালেক ওরফে মানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ নির্বাচনের বিরোধ এবং জমির বিরোধ দুই বিরোধের জেরে ছোট ভাই ও ভাতিজাদের হামলায় আব্দুল মালেক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) রতনপুর গ্রামে এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ২১ মে ভোলা সদর উপজেলা নির্বাচনে আব্দুল মালেক মোটরসাইকেল প্রতীকের হয়ে প্রচার প্রচারণা চালিয়েছিল। অপরদিকে তার ভাই তাজুল ইসলাম আনারস প্রতীকের হয়ে কাজ করেছে। এ নিয়ে সংঘর্ষের সময় আব্দুল মালেক নিহত হন।

তবে পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি তদন্ত চলছে এবং তারা জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে।

এলাকা: বরিশাল ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় নির্বাচন পরবর্তী সংঘাতে ভাইয়ের হাতে ভাই খুন

B
BN DESK | 23 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার