Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আম দিয়েই তৈরি করুন মজাদার ক্ষীর

BN DESK
05 September 2026, 05:18 PM পড়তে ১ মিনিট
আম দিয়েই তৈরি করুন মজাদার ক্ষীর

আসছে আমের মৌসুম। বাজারে এখনই উঠতে শুরু করেছে পাকা আম। আম দিয়ে তৈরি করা যায় নানা উপাদেয় খাবার। দুধ দিয়ে ক্ষীর রান্না তো অহরহই করে থাকেন। এবার নতুন অভিজ্ঞতা হয়ে যাক। আম দিয়েই তৈরি করে ফেলুন সুস্বাদু ক্ষীর। কীভাবে? রইলো রেসিপি-

উপকরণ :
১ দুধ ২ কেজি, পোলাও চাল / বাসমতি চাল ১ কাপ

২ চিনি ১ কাপ (কম বেশি করা যাবে)

৩ এলাচ,

৪ দারুচিনি,

৬ তেজপাতা কয়েকটা

৬  আম এর পিউরি/টিন ম্যাঙ্গো পাল্প ১ টিন,

৭ ডাবল ক্রিম ৩০০ মি.লি.।


 

প্রণালি :
হাড়িতে দুধ দিয়ে সাথে পোলাও চাল/বাসমতি চাল ১ কাপ, চিনি ১ কাপ (কম বেশি করা যাবে) এলাচ দারুচিনি তেজপাতা কয়েকটা মিশিয়ে জ্বাল দিতে থাকুন। আস্তে আস্তে ঘন হতে থাকবে। খেয়াল রাখবেন যেন নিচে না লাগে। ঘন হলে নামিয়ে নিন। এবার আমের পাল্পটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ক্ষীরের সাথে মিশিয়ে নিন। (সরাসরি চুলায় আমের মিশ্রণটা দিলে দুধ ফেটে যাবার সম্ভবনা থাকে তাই ক্ষীর ঠান্ডা হবার পর আমের মিশ্রণটা মেশাবেন) সাথে ডাবল ক্রিম ৩০০ মি.লি. মিশিয়ে নিন। ক্ষীর এর উপর কিছুটা পাল্প সাজানোর জন্য দিতে পারেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আম দিয়েই তৈরি করুন মজাদার ক্ষীর

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার