Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাটের নিচে মিললো শিশুর মরদেহ, সৎ মা আটক

BN DESK
03 September 2026, 02:46 AM পড়তে ১ মিনিট
খাটের নিচে মিললো শিশুর মরদেহ, সৎ মা আটক

বাগেরহাটের চিতলমারীতে বসতঘরের খাটের (চৌকির) নিচ থেকে খাদিজা আক্তার নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামে শিশুর নিজ বাড়িতে ওই হত্যার ঘটনা ঘটে।

নিহত শিশু খাদিজা চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের তুহিন শেখের মেয়ে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত খাদিজার সৎ মা আয়শা খাতুনকে (২৩) আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, খাদিজার আপন মা দেড় বছর আগে অন্যত্র গিয়ে বিয়ে করেছেন। মাস খানেক আগে তার বাবা তুহিন শেখ আয়শা খাতুনকে বিয়ে করেছেন। বিয়ের এক মাসের মাথায় খাদিজার মরদেহ উদ্ধার করল পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাটের নিচ থেকে খাদিজার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা আয়শা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খাটের নিচে মিললো শিশুর মরদেহ, সৎ মা আটক

B
BN DESK | 04 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার