Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কবর থেকে মৃতের মরদেহ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক

BN DESK
03 September 2026, 03:15 AM পড়তে ১ মিনিট
কবর থেকে মৃতের মরদেহ  চুরি করতে গিয়ে জনতার হাতে আটক

নিউজ ডেস্ক:  কবর থেকে মরদেহ চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন নূর ইসলাম নামে এক ব্যাক্তি। শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে মৃতের মরদেহ কবর থেকে চুরি করতে এসে জনতার হাতে আটক হন তিনি। 

সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর রাজাখালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গত শনিবার (১০ আগস্ট) ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন ওই গ্রামের সোহেল রানা নামে এক কৃষক। পরে ওই দিনই তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়। সোমবার রাত ১২টার দিকে বাড়ির আঙিনায় থাকা ওই কবর থেকে মরদেহ চুরি করতে কবরের উপরে থাকা পলিথিন টানছিল উত্তর কোন্নগর গ্রামের নূর ইসলাম। এ সময় প্রতিবেশি হেলাল উদ্দিন বাইরে বের হলে কবর থেকে কাউকে পলিথিন সরাতে দেখে চিৎকার দেন। এতে ওই ব্যক্তি দৌড়ে ঝোপের আড়াল হয়ে পাশে থাকা ভোগাই নদীতে আত্মগোপন করে। একই সময় মোকছেদুল নামে অপর একজন লাশ চুরি করতে আসা নূর ইসলামকে দেখে ফেলেন। ততক্ষণে এলাকাবাসী জড়ো হয়ে যান এবং নূর ইসলামকে জনরোষ থেকে বাঁচাতে ঘরে আটকে রাখেন। চোর নূর ইসলাম উত্তর কোন্নগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি এলাকায় চোর হিসেবে চিহ্নিত।

মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত নূর ইসলামকে গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে। তাকে আইনের আওতায় তুলে দেওয়া হব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কবর থেকে মৃতের মরদেহ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক

B
BN DESK | 13 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার