Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবা-মায়ের দোয়া নেওয়া হলো না এইচএসসি পরীক্ষার্থীর

BN DESK
29 June 2024, 09:24 PM পড়তে ১ মিনিট
বাবা-মায়ের দোয়া নেওয়া হলো না এইচএসসি পরীক্ষার্থীর

জামালপুর প্রতিনিধি : জামালপুরে কারিমুল ইসলাম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী বাবা-মায়ের কাছে দোয়া নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শুক্রবার বিকেলে জামালপুর শহরের মির্জা আজম চত্বরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিবারের লোকজন মৃত্যুর বিষয়টি শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারেন। কারিমুল ইসলামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায়। তিনি ওই এলাকার ব্যবসায়ী সামিউল হকের ছেলে। সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা যায়, কারিমুল ইসলাম জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়ার একটি মেসে থেকে পড়াশোনা করতেন। শুক্রবার বিকেলে জামালপুর শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় ইসলামপুরের নিজ বাড়িতে বাবা-মায়ের কাছে দোয়া নেওয়ার জন্য যাচ্ছিলেন তিনি। অটোরিকশাটি শহরের মির্জা আজম চত্বরের পাশে পৌঁছালে ট্রাকের ধাক্কায় আহত হয় কারিমুল। স্থানীয় লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় না পাওয়া গেলে তার ছবি তুলে পরিচয় পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম তার আইডি থেকে পোস্ট করেন। পরে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নিহতের পরিবার বিষয়টি জানতে পারেন।

জামালপুর জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম ইফতেখার বলেন, অজ্ঞাত পরিচয় এক ছেলেকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পরিচয় পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবিসহ পোস্ট করা হয়। তার পরিচয় পাওয়া গেছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ বলেন, ছেলেটি মেসে থেকে পড়াশোনা করতো। ছেলেটি খুবই মেধাবী ছিল।মেস থেকে বাড়িতে দোয়া নিতে যাচ্ছিল। যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি সকালে জানতে পেরে হাসপাতালে এসেছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বাবা-মায়ের দোয়া নেওয়া হলো না এইচএসসি পরীক্ষার্থীর

B
BN DESK | 29 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার