Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে ‘হিট স্ট্রোকে’ গৃহবধূর মৃত্যু

BN DESK
21 April 2024, 11:49 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে ‘হিট স্ট্রোকে’ গৃহবধূর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে। 

শিল্পি খাতুনের চাচাতো বোন তছলিমা খাতুন জানান, গত কয়েক দিনের মতো  রোববার সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পি খাতুন নিজ বাড়িতে উঠানে কাজ করার সময় স্ট্রোকে মারা যায়। এর আগে তাপদাহে শিল্পী খাতুন জ্বর এবং বমিতে তিনদিন অসুস্থ ছিল। 
মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, মৃত্যুটি হিট স্ট্রোকে হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তবে জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে। তীব্র গরমে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে এবং নিজেকে সুস্থ রাখার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে ‘হিট স্ট্রোকে’ গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 21 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার