Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

BN DESK
01 September 2026, 11:50 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জামুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া হৃদয় হাওলাদার ওই এলাকার মো. ফরিদ হাওলাদারের ছেলে।

এজাহার সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত নয়টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তার ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর মা নলছিটি থানায় বাদী হয়ে ২৫ অক্টোবর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে নলছিটি থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নলছিটি থানার ওসি (তদন্ত) আশ্রাব আলী জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় এজাহার দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

B
BN DESK | 26 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার