Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যা :যুবক গ্রেফতার

BN DESK
30 April 2024, 07:53 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যা :যুবক গ্রেফতার

সুনামগঞ্জ  প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যার অভিযোগে লিটন আহমদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
মঙ্গলবার সকালে উপজেলার দশনলি মোকাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটন ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লবপুর গ্রামের বাসিন্দা। 
এর আগে সোমবার রাতে ওই কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে থানায় মামলা করেন তার বাবা ফরিদ আহমদ। 
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। 
এজাহারের বরাতে তিনি জানান, সোমবার সন্ধ্যার পর বিদ্যুৎ ফরিদ আহমদের বাড়িতে তার মেয়ে একাই ছিল। ওই সময় গ্রামে লোডশেডিং চলছিল। এ সুযোগে লিটন বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে। রাত সাড়ে ৮টায় তার ছোট ছেলে বাড়িতে এসে দরজা লাগানো দেখে ডাকাডাকি করে। এ সময় ভেতর থেকে কেউ সাড়া না দিলে টিনের বেড়ার ছিদ্র দিয়ে তার বোনের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। 
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় রাতেই ওই কলেজছাত্রীর বাবা থানায় মামলা করেন। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালেই অভিযুক্ত লিটনকে দশনলি মোকাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। 

কলেজছাত্রীর চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হোসেন আহমদ দাবি করেছেন, তার ভাতিজিকে জোরপূর্বক ধর্ষণ করে খুন করেছে লিটন আহমদ। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যা :যুবক গ্রেফতার

B
BN DESK | 30 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার