Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়াকাটায় গ্রেফতার খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান

BN DESK
16 October 2024, 06:27 PM পড়তে ১ মিনিট
কুয়াকাটায় গ্রেফতার খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান

পটুয়াখালীর কুয়াকাটা থেকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) ভোররাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৬ ও ৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রশীদুজ্জামান মোড়লের নামে সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিনটি মামলা রয়েছে।গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রশীদুজ্জামান।

 

এর আগে রশীদুজ্জামান ২০০৯ সালে কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান। কিন্তু ওই ভোটে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

র‌্যাব-৮ পটুয়াখালীর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার অমিত বলেন, ‘আজ ভোররাত ৪টা ৪৫-এ কুয়াকাটা থেকে রশীদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার নামে খুলনার পাইকগাছা থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কুয়াকাটায় গ্রেফতার খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান

B
BN DESK | 16 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার