Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

BN DESK
14 May 2024, 07:05 PM পড়তে ১ মিনিট
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল)। সোমবার ‘প্রত‌্যাশা’ নামে চালু হওয়া প্রোডাক্টটি উদ্বোধন করেন জনতা ব‌্যাংকের এমডি এন্ড সিইও এবং জেসিআইএল চেয়ারম‌্যান মো. আব্দুল জব্বার।

জেসিআইএলের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জনতা ব‌্যাংকের ডিএমডি এবং জেসিআইএল ডিরেক্টর মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নুরুল ইসলাম মজুমদার ও মো. নুরুল আলম, এফসিএমএ এফসিএ (সিএফও) এবং জেসিআইএল এর চিফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ উপস্থিত ছিলেন।

 

জনতা ব‌্যাংক সূত্র জানায়, এ প্রোডাক্টের মাধ‌্যমে জেসিআইএল নিজেই গ্রাহকের হয়ে শেয়ার কেনাবচো করবে। কোম্পানি ও বাজার বিশ্লেষণের আলোকে উপযোগী শেয়ার নির্বাচন করবে জনতা ক্যাপিটাল, যাতে বিনিয়োগে ঝুঁকি কমে আসে, বাড়ে মুনাফার সম্ভাবনা। এছাড়া এই প্রোডাক্টের আওতায় গ্রাহক শেয়ার কেনার জন্য ঋণ–সুবিধা (মার্জিন লোন) নিতে পারবেন। এই ঋণের সুদের হারও হবে তুলনামূলক নমনীয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

B
BN DESK | 14 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার