Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে ব্যবসায়ী হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

BN DESK
01 July 2024, 09:20 PM পড়তে ১ মিনিট
জামালপুরে ব্যবসায়ী হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সার ব্যবসায়ী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

 সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করলে বিচারক মাসুদ পারভেজ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন জানান।

তিনি বলেন, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী।

এরপর ওই বছরের ৩ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আইনজীবী বলেন, “ওই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসে। পরে জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার আদালতে রিমুর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

“পরে চেয়ারম্যান রিমু উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। পরে ৩০ জুন জামিনের মেয়াদ শেষে হলে আজ আদালতে আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ওবায়দুর রহমান বেলালকে পরাজিত করে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে ব্যবসায়ী হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার