Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত

BN DESK
02 September 2026, 03:05 PM পড়তে ১ মিনিট
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায়  ২ চালক নিহত

সিলেট প্রতিনিধি : সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনমাগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক সাজু মিয়া ও ঢাকার বাসিন্দা প্রাইভেটকারচালক মোহাম্মদ আলী। দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ও তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ভোররাত ৩টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের তেতলী খানুয়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাজু মিয়া নিহত হন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। একইদিন সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ওসমানীনগরের আহমদনগর এলাকায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামে প্রাইভেটকারের চালক নিহত হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত

B
BN DESK | 27 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার