Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পানিতে ডুবে স্কুলশিক্ষকের মৃত্যু

BN DESK
03 September 2026, 02:27 AM পড়তে ১ মিনিট
পানিতে ডুবে স্কুলশিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।  শুক্রবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মো. ফারুক হোসেন (৩৩)। তিনি ওই গ্রামের মৃত শুঁকচান মোল্যার ছেলে। ফারুক এক বছর আগে কচুয়ার একটি বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

ফারুকের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ফারুক আগে থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ঈদের ছুটিকে তিনি বাড়িতে আসেন। দুপুরের দিকে তাঁরা বন্ধুরা ফুটবল খেলেন। একপর্যায়ে জোহরের নামাজ আদায়ের জন্য পাশের পুকুরে অজু করতে যান ফারুক। তবে দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ না মেলায় পরে পুকুরে ভাসমান অবস্থায় পানি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পানিতে ডুবে স্কুলশিক্ষকের মৃত্যু

B
BN DESK | 21 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার