Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুর কারাগার অভ্যন্তরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৬ বন্দি

BN DESK
09 August 2024, 07:43 PM পড়তে ১ মিনিট
জামালপুর কারাগার অভ্যন্তরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৬ বন্দি

জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে ছয় বন্দি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৯ জন। গতকাল বৃহস্পতিবার কারাগারের অভ্যন্তরে সংঘর্ষ হয়। শুক্রবার (৯ আগস্ট) এতথ্য নিশ্চিত করেছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ।

সংঘর্ষে নিতহরা হলেন, জামালপুর সদর থানার ফাহিম মিয়ার ছেলে আরমান মিয়া, মাসুদ মিয়ার ছেলে শ্যামল, নুরুল ইসলামের ছেলে জসিম মিয়া, রায়হান, ফজলে রাব্বি বাবু ও রাহাত।

জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, গতকাল বৃহস্পতিবার আসামিরা দুই ভাগে বিভক্ত হয়। পরে দুই পক্ষ মারামারি শুরু করে। এক পর্যায়ে তাদের একটি গ্রুপ প্রথম ফটক ভেঙে কারাগার থেকে বের হয়ে যায়।

এসময় দ্বিতীয় ফটক খুলে দেওয়ার জন্য জেলার আবু ফাতাহ ও করারক্ষীদের ওপর হামলা করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারারক্ষীদের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন।

তিনি আরও জানান, ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনা এখন পর্যন্ত ছয়জন বন্দির মৃত্যু হয়েছে। ১৯ জন আহত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুর কারাগার অভ্যন্তরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৬ বন্দি

B
BN DESK | 09 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার