Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখছে মেগা প্রকল্প

BN DESK
02 June 2024, 09:31 PM পড়তে ১ মিনিট
এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখছে মেগা প্রকল্প

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে দেশের মেগা উন্নয়ন প্রকল্প। কেননা এসব প্রকল্প বাস্তবায়নের ফলে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সহজ যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হচ্ছে। ফলে গ্রাম শহরের মধ্যে বৈষম্য দূর হচ্ছে। অবকাঠামোগতভাবে একটি দেশ যত বেশি অগ্রগতি অর্জন করবে, ততই অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। উন্নত অর্থনীতি ও জোরালো গণতান্ত্রিক চর্চায় অবাধ তথ্যের প্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে দুর্নীত অনেকাংশে কমে আসবে। 

 

রোববার (২ জুন) রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সম্মেলন কক্ষে ‘এসডিজির লক্ষ্যসমূহ বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। 

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) ৩০ জন সদস্য এই সেমিনারে অংশ নেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ. কে. এম. আজিজুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আসাদুজ্জামান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপপরিচালক মো. আলমগীর হোসেন। এই আয়োজনের জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সহ-সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন ও ডিজেএফবির সভাপতি হাদিম-উজ-জামান। 

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত অর্থনীতি ও জোরালো গণতান্ত্রিক চর্চায় অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। তাহলেই স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করা সম্ভব। যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তবে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে। এছাড়া এসডিজি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। বাংলাদেশ এমডিজির অনেক সূচকেই সাফল্য অর্জন করেছে। এসডিজির লক্ষ্যগুলো বাস্তবায়নেও নিজের মতো করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসডিজি-১৬ নম্বর লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার প্রচলন। অর্থাৎ সবার জন্য ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করা এবং সবস্তরে কার্যকর, জবাবদিহিতাময় ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বির্নিমাণ। এখানেই সাংবাদিকদের ভূমিকা রাখার ব্যাপক সুযোগ রয়েছে। কেননা তাদের একটি প্রতিবেদন সমাজ বদলে দিতে পারে।  যেমন বাংলাদেশে পোলিও টিকার যে সাফল্য এর পেছনে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখছে মেগা প্রকল্প

B
BN DESK | 02 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার