Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্বশুরবাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী আটক

BN DESK
03 September 2026, 10:14 PM পড়তে ১ মিনিট
শ্বশুরবাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী আটক

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুনের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী শাকিব মৃধাকে (২২) আটক করেছে।

রোববার রাত ৩টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার অভিযোগে জানায়, শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আমেনাকে হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। ৭ মাসের গর্ভবতী কোনো মা আত্মহত্যা করতে পারে না। এই ঘটনায় জড়িত শাকিব ও তার পরিবারের লোকজনের বিচার চান তারা।

 

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশারফ মৃধার ছেলে সাকিব মৃধার সঙ্গে একই উপজেলায় ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নুরু ফরাজী মেয়ে আমেনা খাতুনের দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

শ্বশুরবাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী আটক

B
BN DESK | 09 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার